টক দই এর উপকারিতা

ছবি
🌟 প্রধান উপকারিতা ১. হজম ও অন্ত্র স্বাস্থ্য উন্নতি টক দই-তে থাকা “লাইভ কালচার” বা জীবন্ত ব্যাকটেরিয়ার কারণে হজম প্রক্রিয়া উন্নত হয়, গ্যাস, ফোলাভাব ও কোষ্ঠকাঠিন্য কমে । ২. প্রোবায়োটিক সুবিধা এই ভালো ব্যাকটেরিয়া অন্ত্রে ইতিবাচক ফ্লোরা বজায় রাখতে সাহায্য করে, যা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় । ৩. হাড় ও দাঁতের জন্য পুষ্টিকর দইতে প্রচুর কালসিয়াম , ভিটামিন D , ফসফরাস , পোটাশিয়াম থাকে, যা হাড়কে মজবুত করে ও অস্টিওপোরোসিস (হাড় দুর্বলতা) প্রতিরোধে কার্যকর । ৪. ওজন নিয়ন্ত্রণে সহায়ক উচ্চ প্রোটিন দেহে দীর্ঘক্ষণ পেট ভরার অনুভূতি দেয়, যার ফলে অতিরিক্ত খাবার খাওয়া কম হয় এবং ওজন নিয়ন্ত্রণ সহজ হয় । ৫. হৃদরোগ ঝুঁকি হ্রাস দই খেলে ভাল কোলেস্টেরল (HDL) বৃদ্ধি পায়, রক্তচাপ কমে—এই ঘরোয়া গুন হার্টের জন্য উপকারী । ৬. টাইপ-২ ডায়াবেটিস রোধে সহায়ক দইয়ের নিয়মিত খাওয়ার ফলে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমে । ৭. ত্বক ও চুলের যত্নে সহায়ক দই ঘরে মুখে, স্কিন মাস্ক হিসেবে ব্যবহার করলে ত্বক ঝলমলে হয়, দানার উপশম পায়—যেহেতু এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ল্যাকটিক অম্ল । 🛠 ট্রিকস ও পরামর্শ: সুন্দর প্রকার ...

মানসিক চাপ

মানসিক চাপ কমাতে সাহায্য করবে যে পাঁচ খাবার




জীবন যাপনের ধরনের কারণে অনেকে মানসিক চাপের মধ্যে পড়ে। অতিরিক্ত মানসিক চাপ শরীর মেজাজ ও আচরণের ওপর প্রভাব ফেলে। এটি স্বল্প মেয়াদি ও দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যা তৈরি করতে পারে। যেমন : সাময়িক বা দীর্ঘমেয়াদি স্মৃতিশক্তি হ্রাস পায়, শেখার ক্ষমতা কমে যায়। এ ছাড়া উচ্চ রক্তচাপ, করনারি আর্টারির রোগ, অস্টিওপরোসিসের সমস্যা হতে পারে।

১. গ্রিন টি
গ্রিন টির মধ্যে রয়েছে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট। এই অ্যান্টি অক্সিডেন্টগুলো মনের মধ্যে প্রভাব ফেলে। এটি ইতিবাচক মেজাজ তৈরিতে সাহায্য করে; শরীর ও মনকে শিথিল করে। দিনে তিন চার কাপ গ্রিনটি পান মেজাজ ভালো করতে সাহায্য করে।
২. কমলা
কমলার মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ ভিটামিন সি। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, এটি ফ্রি র‍্যাডিকেলের সাথে লড়াই করে। মানসিক চাপে থাকলে এক গ্লাস কমলার জুস প্রতিদিন খান।
৩. দুধ
যারা প্রতিদিন দুধ খায়, তারা মানসিক চাপ কম অনুভব করে। ভিটামিন এ, ভিটামিন ডি, ক্যালসিয়াম, অ্যান্টি অক্সিডেন্ট। এসব উপাদান শরীরের ফ্রি র‍্যাডিকেলের সাথে লড়াই করে। মানসিক চাপের মধ্যে থাকলে এক গ্লাস দুধ খেলে শরীর শিথিল হয়।
৪. কাঠবাদাম
কাঠবাদামের মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ ভিটামিন বি, ই , ম্যাগনেসিয়াম, জিংক, সেলেনিয়াম ও স্বাস্থ্যকর তেল। এগুলো মানসিক চাপ কমায়।
৫. কালো চকোলেট
এক টুকরো কালো চকোলেট প্রতিদিন খেলে মানসিক চাপ কমতে সাহায্য হয়। এটি মানসিক চাপ তৈরিকারী হরমোনকে কমায়। চাপ কমাতে এক গ্লাস চকোলেট দুধও খেতে পারেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শীতে ত্বকের শুষ্কতা দূর করার ছয় উপায়

পেট পরিষ্কার রাখতে যে পাঁচ ফল কার্যকরী

অ্যান্টিবায়োটিকের কাজ করে যেসব প্রাকৃতিক উপাদান