টক দই এর উপকারিতা

ছবি
🌟 প্রধান উপকারিতা ১. হজম ও অন্ত্র স্বাস্থ্য উন্নতি টক দই-তে থাকা “লাইভ কালচার” বা জীবন্ত ব্যাকটেরিয়ার কারণে হজম প্রক্রিয়া উন্নত হয়, গ্যাস, ফোলাভাব ও কোষ্ঠকাঠিন্য কমে । ২. প্রোবায়োটিক সুবিধা এই ভালো ব্যাকটেরিয়া অন্ত্রে ইতিবাচক ফ্লোরা বজায় রাখতে সাহায্য করে, যা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় । ৩. হাড় ও দাঁতের জন্য পুষ্টিকর দইতে প্রচুর কালসিয়াম , ভিটামিন D , ফসফরাস , পোটাশিয়াম থাকে, যা হাড়কে মজবুত করে ও অস্টিওপোরোসিস (হাড় দুর্বলতা) প্রতিরোধে কার্যকর । ৪. ওজন নিয়ন্ত্রণে সহায়ক উচ্চ প্রোটিন দেহে দীর্ঘক্ষণ পেট ভরার অনুভূতি দেয়, যার ফলে অতিরিক্ত খাবার খাওয়া কম হয় এবং ওজন নিয়ন্ত্রণ সহজ হয় । ৫. হৃদরোগ ঝুঁকি হ্রাস দই খেলে ভাল কোলেস্টেরল (HDL) বৃদ্ধি পায়, রক্তচাপ কমে—এই ঘরোয়া গুন হার্টের জন্য উপকারী । ৬. টাইপ-২ ডায়াবেটিস রোধে সহায়ক দইয়ের নিয়মিত খাওয়ার ফলে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমে । ৭. ত্বক ও চুলের যত্নে সহায়ক দই ঘরে মুখে, স্কিন মাস্ক হিসেবে ব্যবহার করলে ত্বক ঝলমলে হয়, দানার উপশম পায়—যেহেতু এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ল্যাকটিক অম্ল । 🛠 ট্রিকস ও পরামর্শ: সুন্দর প্রকার ...

যেসব খাবার ভালো রাখবে ফুসফুস

যেসব খাবার ভালো রাখবে ফুসফুস

ফুসফুস শরীরের খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এই অঙ্গ ছাড়া শরীর তার কাজকর্ম ঠিকঠাকভাবে করতে পারে না। তাই ফুসফুসকে ভালো রাখা জরুরি। ধূমপান, বায়ুদূষণ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, রাসায়নিক দূষণ, অস্বাস্থ্যকর জীবনযাপন ইত্যাদি ফুসফুসের ক্ষতি করে। তবে কিছু খাবার রয়েছে, যেগুলো ফুসফুসকে ভালো রাখতে কাজ করে। জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে এসব খাবারের কথা।
আদা 
ফুসফুস ভালো রাখতে আদা খুব উপকারী খাবার। আদা শরীরকে পরিশোধিত করতে পারে। এটি বাতাস চলাচলের পথ পরিষ্কার করে। আদা শ্বাসতন্ত্র থেকে বিষাক্ত পদার্থ দূর করে। এর মধ্যে থাকা প্রদাহরোধী উপাদান ও ক্যানসাররোধী উপাদান ফুসফুসকে ভালো রাখে।
রসুন
রসুনের মধ্যে থাকা ফ্লেবোনয়েড ফুসফুসকে ভালো রাখে। রসুন ফুসফুসকে পরিশোধিত করতে কাজ করে; বিষাক্ত পদার্থ দূর করে।
গাজর
গাজর ক্যানসারের ঝুঁকি কমায়। কাঁচা গাজর খাওয়া ফুসফুসের জন্য উপকারী। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ফুসফুসের ক্যানসার প্রতিরোধে কাজ করে।
মিষ্টিকুমড়া
মিষ্টিকুমড়ার মধ্যে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন-সি। এটি ফুসফুসকে সুরক্ষিত রাখতে সাহায্য করে ফুসফুসের ক্যানসার প্রতিরোধে কাজ করে।
বরবটি
বরবটির মধ্যে রয়েছে ফোলেট। এটি ফুসফুসের বিভিন্ন ধরনের সমস্যা প্রতিরোধে কার্যকর। তাই ফুসফুস ভালো রাখতে খাদ্যতালিকায় এই সবজি রাখতে পারেন।
স্যামন
সামুদ্রিক এই মাছ ফুসফুসের বিভিন্ন সমস্যা প্রতিরোধ করে। এর মধ্যে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি এসিড; রয়েছে প্রদাহরোধী উপাদান। এটি অ্যাজমার ঝুঁকি কমায়।   

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শীতে ত্বকের শুষ্কতা দূর করার ছয় উপায়

পেট পরিষ্কার রাখতে যে পাঁচ ফল কার্যকরী

অ্যান্টিবায়োটিকের কাজ করে যেসব প্রাকৃতিক উপাদান