টক দই এর উপকারিতা

ছবি
🌟 প্রধান উপকারিতা ১. হজম ও অন্ত্র স্বাস্থ্য উন্নতি টক দই-তে থাকা “লাইভ কালচার” বা জীবন্ত ব্যাকটেরিয়ার কারণে হজম প্রক্রিয়া উন্নত হয়, গ্যাস, ফোলাভাব ও কোষ্ঠকাঠিন্য কমে । ২. প্রোবায়োটিক সুবিধা এই ভালো ব্যাকটেরিয়া অন্ত্রে ইতিবাচক ফ্লোরা বজায় রাখতে সাহায্য করে, যা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় । ৩. হাড় ও দাঁতের জন্য পুষ্টিকর দইতে প্রচুর কালসিয়াম , ভিটামিন D , ফসফরাস , পোটাশিয়াম থাকে, যা হাড়কে মজবুত করে ও অস্টিওপোরোসিস (হাড় দুর্বলতা) প্রতিরোধে কার্যকর । ৪. ওজন নিয়ন্ত্রণে সহায়ক উচ্চ প্রোটিন দেহে দীর্ঘক্ষণ পেট ভরার অনুভূতি দেয়, যার ফলে অতিরিক্ত খাবার খাওয়া কম হয় এবং ওজন নিয়ন্ত্রণ সহজ হয় । ৫. হৃদরোগ ঝুঁকি হ্রাস দই খেলে ভাল কোলেস্টেরল (HDL) বৃদ্ধি পায়, রক্তচাপ কমে—এই ঘরোয়া গুন হার্টের জন্য উপকারী । ৬. টাইপ-২ ডায়াবেটিস রোধে সহায়ক দইয়ের নিয়মিত খাওয়ার ফলে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমে । ৭. ত্বক ও চুলের যত্নে সহায়ক দই ঘরে মুখে, স্কিন মাস্ক হিসেবে ব্যবহার করলে ত্বক ঝলমলে হয়, দানার উপশম পায়—যেহেতু এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ল্যাকটিক অম্ল । 🛠 ট্রিকস ও পরামর্শ: সুন্দর প্রকার ...

তরমুজের গুনাগুন

তরমুজের গুনাগুন


গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জুড়ি নেই। তরমুজের উপকারিতা শেষ নাই। এই ফলে শতকরা প্রায় ৯২ ভাগ পানি আছে। তাই তরমুজ খেলে সহজেই পানির তৃষ্ণা মেটে। তরমুজের বিশেষ কয়েক ধরনের অ্যামাইনো এসিড নাইট্রিক অক্সাইড, বিটা ক্যারোটিন, ভিটামিন এ, ভিটামিন বি ৬, ভিটামিন বি ১ রয়েছে। এসকল উপাদান অত্যন্ত জরুরি। এছাড়াও তরমুজে অনেক গুনের উপাদান রয়েছে, যা শরিরের জন্য অনেক উপকারী।


*  তরমুজের বিশেষ কয়েক ধরনের অ্যামাইনো এসিড নাইট্রিক অক্সাইড তৈরি করে রক্তের স্বাভাবিক কার্যপ্রণালী বজায় রাখে।

* তরমুজ রয়েছে  পটাশিয়াম যা, উচ্চ রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে।
* বিটা ক্যারোটিন ও ভিটামিন এ চোখ ভালো রাখে,  ত্বককে ইনফেকশন থেকে রক্ষা করে। 
* তরমুজে ভিটামিন বি ৬, ভিটামিন বি ১ শরীরে এনার্জি তৈরিতে সাহায্য করে।
* এতে বিদ্যমান ভিটামিন সি কোলাজেন গঠনে সাহায্য করে। 
*  পটাশিয়াম শরীরে ফ্লুইড ও মিনারেলসের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিও কমায়।
* অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ তরমুজ ফ্রির্যাডিকেলস প্রশমিত করে। ফ্রির্যাডিকেল রক্তনালীতে কোলেস্টেরলের স্তর তৈরি করে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাঁড়ায়। 
* খোসাসহ তরমুজ ক্যান্সার রোগীদের জন্য অনেক উপকারী। 
* অ্যাজমা, ডায়াবেটিসের মতো রোগে ব্যথা উপশমে তরমুজ সাহায্য করে।
* তরমুজের বিঁচি অন্ত্রের জন্য উপকারী।
* তরমুজে প্রচুর পরিমাণে পানি এবং খুব কম পরিমাণে ক্যালরি আছে। তাই তরমুজ খেলে পেট ভরে যায় কিন্তু সেই অনুযায়ী ক্যালরী শরীরে প্রবেশ করে না। ফলে ওজন বাড়ার সম্ভাবনা কম থাকে। 
* রোদে পোড়া ত্বক স্বাভাবিক করতে রূপচর্চায় তরমুজ অনেক উপকারী। 
* তরমুজ কোষ্ঠকাঠিন্য দূর করে। 
* প্রশ্রাবের জ্বালা কমাতে তরমুজ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পেট পরিষ্কার রাখতে যে পাঁচ ফল কার্যকরী

গরমের স্বাস্থ্য সচেতনতা

খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা