টক দই এর উপকারিতা

ছবি
🌟 প্রধান উপকারিতা ১. হজম ও অন্ত্র স্বাস্থ্য উন্নতি টক দই-তে থাকা “লাইভ কালচার” বা জীবন্ত ব্যাকটেরিয়ার কারণে হজম প্রক্রিয়া উন্নত হয়, গ্যাস, ফোলাভাব ও কোষ্ঠকাঠিন্য কমে । ২. প্রোবায়োটিক সুবিধা এই ভালো ব্যাকটেরিয়া অন্ত্রে ইতিবাচক ফ্লোরা বজায় রাখতে সাহায্য করে, যা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় । ৩. হাড় ও দাঁতের জন্য পুষ্টিকর দইতে প্রচুর কালসিয়াম , ভিটামিন D , ফসফরাস , পোটাশিয়াম থাকে, যা হাড়কে মজবুত করে ও অস্টিওপোরোসিস (হাড় দুর্বলতা) প্রতিরোধে কার্যকর । ৪. ওজন নিয়ন্ত্রণে সহায়ক উচ্চ প্রোটিন দেহে দীর্ঘক্ষণ পেট ভরার অনুভূতি দেয়, যার ফলে অতিরিক্ত খাবার খাওয়া কম হয় এবং ওজন নিয়ন্ত্রণ সহজ হয় । ৫. হৃদরোগ ঝুঁকি হ্রাস দই খেলে ভাল কোলেস্টেরল (HDL) বৃদ্ধি পায়, রক্তচাপ কমে—এই ঘরোয়া গুন হার্টের জন্য উপকারী । ৬. টাইপ-২ ডায়াবেটিস রোধে সহায়ক দইয়ের নিয়মিত খাওয়ার ফলে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমে । ৭. ত্বক ও চুলের যত্নে সহায়ক দই ঘরে মুখে, স্কিন মাস্ক হিসেবে ব্যবহার করলে ত্বক ঝলমলে হয়, দানার উপশম পায়—যেহেতু এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ল্যাকটিক অম্ল । 🛠 ট্রিকস ও পরামর্শ: সুন্দর প্রকার ...

শীতে ত্বকের শুষ্কতা দূর করার ছয় উপায়

 

শীতে ত্বকের শুষ্কতা দূর করার ছয় উপায়

শীতে ত্বক

CARE DIAGNOSTIC CENTRE & CLINIC

শীতের সময় ত্বকের আর্দ্রতা কমে যায়। এর ফলে ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে যায়। এ ছাড়া এই আবহাওয়ায় ত্বক খসখসে এবং মলিন হয়ে পড়ে। তাই শীতের শুরু থেকেই আপনি যদি ত্বকের সঠিক যত্ন নেন তাহলে ত্বকের এই অতিরিক্ত শুষ্কতা দূর করা সম্ভব। লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে শীতের সময় ত্বকের শুষ্কতা দূর করার কিছু উপায়।

শীতের দিনে স্ক্রাব করা খুবই জরুরি। এতে ত্বকের মরা কোষ থাকবে না। ত্বকের মরা কোষই ত্বককে রুক্ষ ও প্রাণহীন করে দেয়। এর ফলে ত্বক শুষ্ক ও খসখসে হয়ে যায়। তাই সপ্তাহে অন্তত দুবার স্ক্রাব করার চেষ্টা করুন।

গোসলের পর ভেজা শরীরে বডি লোশন দিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন। এতে ত্বক দীর্ঘক্ষণ নরম থাকবে। কারণ ভেজা শরীরে লোশন মাখলে ত্বকের খসখসে ভাব দূর হয় এবং ত্বক মসৃণ হয়।

নিয়মিত ঠোঁটের সঠিক যত্ন নিতে হবে। না হলে ঠোঁট ফেটে যাবে। তাই প্রতিদিন ঘুমানোর আগে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি বা বাম লাগাতে ভুলবেন না।

হালকা গরম পানি দিয়ে গোসল করার চেষ্টা করুন। কারণ গরম পানি শরীরের তেল নিঃসরণ স্বাভাবিক রাখে, যা ত্বককে শুষ্ক করতে দেয় না।

শীতের সময় কখনোই সানস্ক্রিন ছাড়া বের হবেন না। কারণ এ সময় সূর্যের ক্ষতিকর রশ্মির কারণে ত্বক অনেক বেশি কালো হয়ে যায়। তাই এসপিএফ২৪ বেইজের সানস্ক্রিন ব্যবহার করুন; যা সারা দিন আপনার ত্বককে সূর্যের আলো থেকে রক্ষা করবে।

শীতের দিন অনেক বেশি পানি পান করুন। কারণ এ সময় শরীরে পানির ঘাটতি হয়, যা ত্বককে রুক্ষ করে ফেলে। তাই কিছুক্ষণ পরপর পানি খান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পেট পরিষ্কার রাখতে যে পাঁচ ফল কার্যকরী

অ্যান্টিবায়োটিকের কাজ করে যেসব প্রাকৃতিক উপাদান