টক দই এর উপকারিতা

ছবি
🌟 প্রধান উপকারিতা ১. হজম ও অন্ত্র স্বাস্থ্য উন্নতি টক দই-তে থাকা “লাইভ কালচার” বা জীবন্ত ব্যাকটেরিয়ার কারণে হজম প্রক্রিয়া উন্নত হয়, গ্যাস, ফোলাভাব ও কোষ্ঠকাঠিন্য কমে । ২. প্রোবায়োটিক সুবিধা এই ভালো ব্যাকটেরিয়া অন্ত্রে ইতিবাচক ফ্লোরা বজায় রাখতে সাহায্য করে, যা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় । ৩. হাড় ও দাঁতের জন্য পুষ্টিকর দইতে প্রচুর কালসিয়াম , ভিটামিন D , ফসফরাস , পোটাশিয়াম থাকে, যা হাড়কে মজবুত করে ও অস্টিওপোরোসিস (হাড় দুর্বলতা) প্রতিরোধে কার্যকর । ৪. ওজন নিয়ন্ত্রণে সহায়ক উচ্চ প্রোটিন দেহে দীর্ঘক্ষণ পেট ভরার অনুভূতি দেয়, যার ফলে অতিরিক্ত খাবার খাওয়া কম হয় এবং ওজন নিয়ন্ত্রণ সহজ হয় । ৫. হৃদরোগ ঝুঁকি হ্রাস দই খেলে ভাল কোলেস্টেরল (HDL) বৃদ্ধি পায়, রক্তচাপ কমে—এই ঘরোয়া গুন হার্টের জন্য উপকারী । ৬. টাইপ-২ ডায়াবেটিস রোধে সহায়ক দইয়ের নিয়মিত খাওয়ার ফলে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমে । ৭. ত্বক ও চুলের যত্নে সহায়ক দই ঘরে মুখে, স্কিন মাস্ক হিসেবে ব্যবহার করলে ত্বক ঝলমলে হয়, দানার উপশম পায়—যেহেতু এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ল্যাকটিক অম্ল । 🛠 ট্রিকস ও পরামর্শ: সুন্দর প্রকার ...

সকালে পানি পানের উপকারিতা

সকালে পানি পানের উপকারিতা

জাপানিরা সকালে খালি পেটে চার গ্লাস পানি পান করার আধা ঘণ্টা পরে নাস্তা খায়। সারাদিন কর্মচঞ্চল থাকার ক্ষেত্রে এর উপকারিতা প্রমানীত।

স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে আরও জানানো হয়, সকালে খালি পেটে পানি খেলে ত্বক ভালো রাখার পাশাপাশি ওজনও কমায়।
ত্বক ভালো রাখে: খালি পেটে পানি খাওয়ার ফলে অন্ত্রে জমা হওয়া মলমূত্র নিয়মিত সঞ্চালিত হতে সাহায্য করে। শরীরের বর্জ্য পদার্থ বেরিয়ে যায়। ত্বকের মলীন এবং লালচে ভাব দূর হয়।
ক্ষুদ্রান্ত্র পরিষ্কার রাখে: খালি পেটে এক গ্লাস পানি ‘কোলন’ বা মলাশয়ে জমে থাকা বর্জ্য পদার্থ পরিষ্কার করে। ফলে খাবারের পুষ্টিগুণ শরীর দ্রুত এবং কার্যকরভাবে শোষণ করতে পারে।
কর্মক্ষমতা বাড়ায়: খালি পেটে পানি খেলে রক্তের লোহিত কণিকার বৃদ্ধি দ্রুততর হয়। ফলে রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়ে, যা কর্মক্ষমতা বাড়ায়।
ওজন কমাতে: পানিতে কোনো ক্যালরি নেই। তাই যত ইচ্ছা তত পান করতে পারেন। আর খালি পেটে পানি যেহেতু শরীরের বর্জ্য পদার্থ বের করে দেয় তাই শরীর ফুলে যাওয়ার সম্ভাবনাও কমে। পাশাপাশি শরীরের বিপাকক্রিয়া বৃদ্ধি করে এবং ক্যালরি পোড়ার গতিও দ্রুত হয়।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: প্রতিদিন খালি পেটে শরীরে তরলের ভারসাম্য বজায় থাকে। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আর প্রদাহে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শীতে ত্বকের শুষ্কতা দূর করার ছয় উপায়

পেট পরিষ্কার রাখতে যে পাঁচ ফল কার্যকরী

অ্যান্টিবায়োটিকের কাজ করে যেসব প্রাকৃতিক উপাদান